Introduction:
প্রেসক্রিপশনের দিকে তাকালেই আমরা একটি অতি পরিচিত প্রতীক বা সিম্বল দেখতে পাই, ℞। এই সিম্বলের সাথে কম বেশি সবাই আগে থেকেই পরিচিত হলেও, অফিসিয়ালি এর সাথে পরিচয় হয় থার্ড ইয়ারে ফার্মাকোলজি পড়ার সময়। তখন আমরা জেনেছি এই 'R' অক্ষরটি এসেছে ল্যাটিন শব্দ recipe থেকে, যার অর্থ "Take Thou" (an instruction to the pharmacist/patient for the medicine). কিন্তু 'R'-এর নিচের "x" বা কাটা দাগটির কারণেই Rx এর অরিজিন নিয়ে তৈরি হয়েছে নানা ধরনের জল্পনা-কল্পনা।
আসলে, R এর নিচের ওই অংশটি 'x' অক্ষর না। যদি কোনো ভাষাবিদকে জিজ্ঞেস করা হয়, তবে তিনি হয়তো বলবেন এটি কেবলই লেখার একটি ধরন। আর যদি কোনো ইতিহাসবিদের কাছে যাই, তিনি হয়তো বলবেন এটি দেবতাদের কাছে করা এক প্রার্থনা।
প্রাচীন পাণ্ডুলিপির দৃষ্টিকোণ থেকে: (যেটা সবচেয়ে বেশি জনপ্রিয় ও গ্রহণযোগ্য এখন)
Rx এর অরিজিন নিয়ে সবচেয়ে যুক্তিসঙ্গত ব্যাখ্যাটি পাওয়া যায় প্যালিওগ্রাফি বা প্রাচীন লিপিবিদ্যা থেকে। ছাপাখানা আবিষ্কারের অনেক আগে চিকিৎসক ও সন্ন্যাসীরা(Monk) হাতে লিখে চিকিৎসা সংক্রান্ত বই বা নির্দেশিকা তৈরি করতেন। সময় এবং লেখার মুল্যবান কাগজ বাঁচানোর জন্য তারা সংক্ষিপ্তরূপ ব্যবহার করতেন, যা Scribal abbreviations বা sigla নামে পরিচিত।
ঐ সময়ে কোনো শব্দকে সংক্ষেপে লেখার একটি নিয়ম ছিল যে যখন কোনো শব্দের শেষের অংশ বাদ দেওয়া(Omit) হতো, তখন মূল অক্ষরের নিচে একটি আড়াআড়ি দাগ টেনে দেওয়া হতো। Recipe শব্দটি লেখার সময় লেখকরা শুধু 'R' লিখে এর নিচের অংশে একটা দাগ কেটে বুঝিয়ে দিতেন যে শব্দের বাকি অংশটুকু উহ্য(Omitted) আছে। শত শত বছর ধরে তাড়াহুড়ো করে লিখতে লিখতে এই দাগটিই একসময় আজকের পরিচিত Rx এর "x" এর মতো রূপ নিয়েছে।
এই Theory টাই সবচেয়ে গ্রহণযোগ্য কারণ এই ধরনের আরো শর্টহ্যান্ড আমরা এখন ব্যবহার করে থাকি, যেমনঃ Hx(History), Dx(Diagnosis), Tx(Treatment) ইত্যাদি।
Mythology:
এবার যাওয়া যাক Rx নিয়ে যত Mythology আছে, এসব এর দিকে। চিকিৎসার ইতিহাসের যারা একটু রোমান্টিক বা রূপকথার মতো ব্যাখ্যা পছন্দ করেন, তাদের মতে Rx হলো আসলে জুপিটার দেবতাদের কাছে করা একটি প্রার্থনা। এই তত্ত্বটি জনপ্রিয় করেছিলেন স্যার উইলিয়াম ওসলার, যাকে অনেক সময় আধুনিক চিকিৎসাবিজ্ঞানের জনক বলা হয় এবং যিনি Johns Hopkins এর একজন ফাউন্ডিং প্রফেসর।
১৯২১ সালে তার The Evolution of Modern Medicine এ ওসলার সাহেব উল্লেখ করেছেন:
In a cursive form it [the Rx symbol] is found in mediaeval translations of the works of Ptolemy the astrologer, as the sign of the planet Jupiter. As such it was placed upon horoscopes and upon formula containing drugs made for administration to the body, so that the harmful properties of these drugs might be removed under the influence of the lucky planet. At present, in a slightly modified form, it still figures at the top of prescriptions written daily in Great Britain (Rx).
যার বাংলা অর্থঃ
মধ্যযুগে জ্যোতিষী টলেমির বিভিন্ন লেখার অনুবাদে এই প্রতীকটি [Rx] পাওয়া যায়, যা মূলত গ্রহরাজ জুপিটার (বৃহস্পতি) এর চিহ্ন। এই চিহ্নটি তখন ওষুধের ফর্মুলার ওপর লেখা হতো, যাতে এই সৌভাগ্যের গ্রহের প্রভাবে ওষুধের যেকোনো ক্ষতিকর দিক দূর হয়ে যায়। বর্তমানে সামান্য পরিবর্তিত রূপে (Rx) এটি আজও গ্রেট ব্রিটেনে প্রতিদিন লেখা প্রেসক্রিপশনগুলোর একেবারে ওপরের দিকে দেখতে পাওয়া যায়।
একই ধরনের কথা বলেছিলেন চিকিৎসা-ইতিহাসবিদ ও Yale ইউনিভার্সিটির অধ্যাপক Howard W. Haggard। ১৯২৯ সালে প্রকাশিত তার Devils, Drugs, and Doctors বইয়ে তিনি লেখেন:
The symbol Rx used today as the prefix of the physician's prescription is not, as is frequently supposed, an abbreviation of a Latin word meaning recipe or compound, but is an invocation to Jupiter, a prayer for his aid to make the treatment effective.
It is one of the superstitious elements that has clung to medicine even though its significance has been lost; it persists now merely as a convention. Sometimes in old medical manuscripts all the R's occurring in the text were crossed as in the few lines shown above taken from the title page of the Latin version of the medical poem of Salerno
যার বাংলা অর্থঃ
বর্তমানে চিকিৎসকের প্রেসক্রিপশনের শুরুতে ব্যবহৃত 'Rx' প্রতীকটি, যেমনটা প্রায়শই ধারণা করা হয়, 'Recipe' অর্থবহ কোনো ল্যাটিন শব্দের সংক্ষিপ্ত রূপ, বরং এটি জুপিটারের প্রতি একটি আবাহন, চিকিৎসাকে কার্যকর করার জন্য তার সাহায্য চেয়ে করা একটি প্রার্থনা। এটি কুসংস্কারমূলক উপাদানগুলোর একটি যা চিকিৎসাবিজ্ঞানের সাথে লেপ্টে আছে, যদিও এর তাৎপর্য এখন হারিয়ে গেছে; এটি এখন নিছক একটি প্রথা(Convention) হিসেবে টিকে আছে। কখনো কখনো পুরনো চিকিৎসা বিষয়ক পাণ্ডুলিপিগুলোতে লেখায় থাকা সমস্ত 'R'-এর গায়ে আড়াআড়ি দাগ কাটা থাকত, যেমনটা সালেরনোর চিকিৎসা বিষয়ক কবিতার ল্যাটিন সংস্করণের টাইটেল পেজে দেখানো হয়েছে।
এবার যাওয়া যাক আরো প্রাচীনকালে, একেবারে প্রাচীন মিশরে।
কিছু মানুষ আবার মনে করেন, এই প্রতীকটির সাথে প্রাচীন মিশরের 'আই অফ হোরাস' (Eye of Horus) এর সম্পর্ক রয়েছে। মিশরীয় পুরাণ অনুযায়ী, Seth(God of Chaos) এর সাথে Horus এর যুদ্ধের সময় Seth, Horus এর চোখ নষ্ট করে দেয় এবং পরে Thoth (God of wisdom and magic) Horus এর চোখ অলৌকিকভাবে সারিয়ে তোলেন (এটার ম্যাথম্যাটিকাল হিস্টোরিও আছে একটা, গুগল করলেই পাবেন)। যেহেতু যাদুবিদ্যা দিয়ে চোখ ঠিক করা হয়েছিলো, তাই এরপর থেকে Horus এর চোখ Symbol of healing and protection হয়ে ওঠে এবং যেটা তাবিজ বা talisman হিসেবে ব্যবহৃত হতো।
পরে, মিশরীয় চিকিৎসাবিজ্ঞান যখন গ্রিক ও রোমান সংস্কৃতির সাথে মিশে যায়, তখন হয়তো হোরাসের চোখের ওই আকৃতিটিই ল্যাটিন রূপ ধারণ করে আজকের ℞ প্রতীকে পরিণত হয়েছে।
অনেকে আবার মনে করেন, এটা Cross of Christ থেকে এসছে, যেটা খ্রিষ্টান ডাক্তাররা ব্যবহার করতো যাতে ঔষধ পবিত্র হয়।
তো Rx টা আসলে কি?
হয়তো হতে পারে ল্যাটিন ভাষার শর্টহ্যান্ড বা হয়তোবা প্রাচীন কোনো দেবতার প্রতীক!😬
(Don't panic, First Evidence(Scribe) based Theory টা পড়লেই বুঝতে পারবা কোনটা আসলে বেশি গ্রহণযোগ্য)



