Guess The Case
Microbiology Guideline
MicrobiologyGuideline

Microbiology Guideline

Oct 16, 2024
5 min read
2,309 views

Microbiology Resources:

  1. 1.
  2. 2.
  3. 3.
  4. 4.
    Prepladder Microbiology (Dr. Preeti Sharma).. (not recommended unless you like mnemonics)
  5. 5.
  6. 6.
  7. 7.
  8. 8.

⚖️ A Debt to Society: These resources are shared to support your medical journey. In return, we ask for your vow to 'pay it back' by treating poor and underprivileged patients for free once you become a doctor. Please support the authors & instructors by purchasing original content if you have the financial means.

🤲 A Special Request: As we benefit from these medical resources, let us not forget the immense hard work of the original authors and instructors. I humbly ask everyone using these materials to take a moment and make a sincere Dua for them and ourselves.
​May Allah reward them abundantly, grant them guidance (Hidayah), and bless them with prosperity (Barakah) in this world and the Hereafter. May He make this knowledge a light for them on the Day of Judgment.
​Your simple, heartfelt prayer might be the means of forgiveness for both you and me regarding their rights (Haq) upon us.
​JazakAllah Khair.

If you encounter any issues or have a copyright claim, please contact: @talktoadmin10bot

Microbiology Guideline

মাইক্রোবায়োলজিঃ

প্রতিদিন প্যাথোলজি আর কমিউনিটি মেডিসিনের বড় বড় আইটেমের মাঝে মাইক্রোবায়োলজির আইটেম গুলো একরকম Blessing। ছোট ছোট আইটেম, যদিও মুখস্ত একটু বেশি করতে হয়। মাইক্রোবায়োলজির জন্য টেক্সটবই হচ্ছে Lange Review আর DMC তে আমরা গাইড বই হিসেবে পড়ি “Concept”। Lange review এর বর্তমান লেটেস্ট ইডিশন হচ্ছে 18th, পুরো নাম “Levinson’s Review of Medical Microbiology and Immunology: A Guide to Clinical Infectious Disease, Eighteenth Edition”।

একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে Lange Review ই একমাত্র বই, যেটায় গাইড বইয়ের থেকে কম পড়া।

এখন আসি কিভাবে পড়বোঃ

General Bacteriology (Third Year):

General Bacteriology র সব টপিক আসলে লেঞ্জে নাই, যেমন- Staining, Culture Media, Sterilization। স্লাইড আর গাইড থেকেই পড়তে হবে এসব। নর্মালি স্লাইড থেকে পড়ে তারপর গাইড থেকে পড়লে কভার হয়ে যায় ম্যাক্সিমাম টপিক। আর প্রথমে Bacteria র স্ট্রাকচার গুলো Lange থেকে পড়তে পারো। নতুন কারিকুলামে Biosafety & Biosecurity নামে একটা আইটেম এড করা হয়েছে। এটা আবার গাইড, লেঞ্জ কোথাও না। এটা শুধুমাত্র আবার স্লাইড থেকে পড়তে হবে। আর Antimicrobials টা ফার্মা পড়ার শেষের দিকে আরো ভালো ভাবে বুঝতে পারবা।

Fourth Year:

ফোর্থ ইয়ারে আর জেনারেল ব্যাক্টেরিওলজি পড়ায় না। সিস্টেমিক থেকেই শুরু করে। কিন্তু মাঝে ছয়মাস দূরে থাকায় + সেকেন্ড প্রফের প্যারায় সব কিছুই প্রায় ভুলে যাই আমরা। এজন্য শুরুতে নিজে নিজে একবার জেনারেল ব্যাক্টেরিওলজিটা রিভাইস দিয়ে নেয়া ভালো। সিস্টেমিক পড়তে গেলে recall করা লাগে অনেক কিছুই।

সিস্টেমিক ব্যাক্টেরিওলজি পড়বো কিভাবে?
গাইড+স্লাইড থেকে পড়তে হবে। Lange পড়ার সময় হয়ে ওঠে না, গাইডের-স্লাইডের মতো এতো গুছানোও না, তবে সময় পেলে পড়তে পারো। স্লাইডগুলো মেইনলি লেঞ্জ থেকেই প্রিপেয়ার করে থাকেন টিচাররা। সেই হিসেবে লেকচার ক্লাসে মনোযোগী হলে, স্লাইড পড়ে তারপর গাইড পড়লেই সব কিছুই প্রায় কাভার আপ হয়ে যায়। P Chakraborty টাও দেখতে পারো।

Immunology → Slide+Guide (সময় পেলে Lange থেকে, তবে ফিগারগুলো এট লিস্ট লেঞ্জ থেকে দেখবা)

Parasitology → Slide+Guide (সময় পেলে Apurba Sastry)

Mycology, Virology → Slide+Guide (সময় পেলে Lange থেকে)

আর সবচেয়ে বেটার হয় Previous Year এর তোমার কলেজের সিনিয়রদের প্রফের ভাইবা thread গুলো সর্ট করে পড়লে, কি ধরনের Question করে এক্সপোজার পাবা। ভাইবাতে মাইক্রোতে atypical অনেক কিছুই ধরেন অনেক টিচার যেগুলো আমরা নর্মাল সময়ে এভয়েড করে যাই বা অনেক Explanation জানতে চান, যেধরনের প্রশ্ন-উত্তর অনেক সময় মাথাতেই আসে না। আর কোনো এক্সপ্লেনেশন না পারলে এখন ChatGPT বা আমাদের AI Book আছে। আর মাইক্রোর Written এও আনকমন প্রশ্ন আসে।

পড়ার সময় স্পেলিং আর উচ্চারণ এর দিকেও খেয়াল রাখতে হবে। মাইক্রোতে ভুল স্পেলিং এর জন্য নাম্বার কাটা যেতে পারে। আর উচ্চারণ ভুল করলে টিচাররা মাইন্ড করে। আরেকটা প্রশ্ন হচ্ছে ব্যাক্টেরিয়া বা প্যারাসাইটের সাইন্টিফিক নাম লেখার সময় কি আন্ডারলাইন করতে হবে নাকি? উত্তর হচ্ছে, হ্যা আন্ডারলাইন করতে হবে সাইন্টিফিক নাম লেখার সময়।

মাইক্রোর জন্য কলেজের ক্লাস গুলো ইম্পরট্যান্ট, অনেক এক্সট্রা ইনফো দেন টিচাররা ক্লাসে, আর অনলাইনে তেমন ভালো রিসোর্স নাই। ইউটিউবে Priyanka Sachdev ম্যামের কিছু ভিডিও আছে আর Egurukul এর Dr Abdul Naseer এর মাইক্রো ভিডিও গুলো মোটামুটি ভালো, তবে ইনাফ না এইগুলো, জাস্ট পড়াটা কিছুটা ইজিয়ার করে দিবে, না দেখলেও চলে। আর Sketchy, প্রিতি ম্যাম এনাদের পড়ানোর স্টাইল আমার কাছে পার্সোনালি ভালো লাগেনা, তাই দেখি নাই।

Molecular Biology র কনসেপ্ট যদি ক্লিয়ার না থেকে থাকে ফার্স্ট ইয়ারে, তাহলে বায়োকেমিস্ট্রি থেকে পড়ে আসতে পারো বা এই ভিডিও দেখতে পারোঃ Watch.. (PCR আর Recombinant DNA, ৭ আর ৮ নম্বর)

Bacterial Diagnostic Flowchart:

ব্যাকটেরিয়াগুলো একটা একটা করে আইটেম ওয়াইজ পড়ার সময় তো ইজিই লাগে, কিন্তু লাস্টে সব একবারে কোরিলেট করতে সমস্যা হতে পারে অনেকের. কালচার, মাইক্রোস্কোপি আর বায়োকেমিক্যাল টেস্ট যেগুলো দিয়ে একটার সাথে আরেকটা স্পেসিস আলাদা করা হয় এটা ফ্লোচার্ট ওয়াইজ কম্পাইল করা আছে এই পিডিএফটাতে। আর প্রথমে কোন স্যাম্পল নিয়ে কোন কালচার করবো এটা নিয়ে কিছু ফ্লোচার্ট দেয়া আছে। দেখতে পারো।

Download

If you have any copyright claim, contact the admin via telegram: @talktoadmin10bot

HomeClassAI BookPracticeOthers