Pathology Resources:
- 1.
- 2.Pathology Books & Guides.. (Pin Post)
- 3.
- 4.
- 5.
- 6.
- 7.
- 8.
- 9.
- 10.
⚖️ A Debt to Society: These resources are shared to support your medical journey. In return, we ask for your vow to 'pay it back' by treating poor and underprivileged patients for free once you become a doctor. Please support the authors & instructors by purchasing original content if you have the financial means.
🤲 A Special Request: As we benefit from these medical resources, let us not forget the immense hard work of the original authors and instructors. I humbly ask everyone using these materials to take a moment and make a sincere Dua for them and ourselves.
May Allah reward them abundantly, grant them guidance (Hidayah), and bless them with prosperity (Barakah) in this world and the Hereafter. May He make this knowledge a light for them on the Day of Judgment.
Your simple, heartfelt prayer might be the means of forgiveness for both you and me regarding their rights (Haq) upon us.
JazakAllah Khair.
If you encounter any issues or have a copyright claim, please contact: @talktoadmin10bot
Pathology Guideline
প্যাথোলজিঃ
মেডিকেলে ফোর্থ ইয়ারের মতো হেকটিক আর কোনো ইয়ার নেই। তিনটা বড় বড় সাব্জেক্ট, আইটেম সংখ্যাও অনেক, সাথে একেকটা আইটেম এর সাইজও অনেক বড় বড়। কিন্তু প্যাথোলজি না পড়ে ডাক্তার হওয়ার উপায় নাই।
প্যাথোলজির তিন ভাগে পড়ানো হয় -
- একঃ জেনারেল প্যাথোলজি,
- দুইঃ সিস্টেমিক প্যাথোলজি ও
- তিনঃ হেমাটোলজি
বর্তমান কারিকুলাম অনুযায়ী থার্ড ইয়ারে জেনারেল প্যাথোলজি আর ফোর্থ ইয়ারে সিস্টেমিক আর হেমাটোলজি পড়ানো হয়। অনেক কলেজে হেমাটোলজিটা টা থার্ড ইয়ারে আবার অনেক কলেজে Neoplasia টা ফোর্থ ইয়ারে পড়ানো হয়।
ইউজুয়ালি থার্ড ইয়ারের পড়া আবার ফোর্থ ইয়ারে রিপিট করেনা, তবে আইটেম বাকী থাকলে অন্য কথা।
কোন Robbins পড়বো?
প্যাথোলজির টেক্সটবই হচ্ছে Robbins। কিন্তু Robbins বইটা নিয়ে কনফিউশন হতে পারে কিছুটা। অনেকগুলো বই আছে, যেমনঃ Robbins Basic Pathology, Robbins & Cotran Pathologic Basis of Disease, Robbins Pathology Review ইত্যাদি। আমাদের MBBS দের জন্য লাগে “Robbins & Cotran Pathologic Basis of Disease”। এখন পর্যন্ত এটার লেটেস্ট ইডিশন হচ্ছে 11th (এখন ২০২৬ সাল, ফেব্রুয়ারি মাস)।
জেনারেল প্যাথোলজিঃ (Third Year)
Third year এর শুরুর ৬ মাস hectic অনেক। চারটা সাব্জেক্ট, সাথে আবার ওয়ার্ড।
তারপরেও বলবো, Robbins পড়ো জিপির জন্য, কেন না পোস্ট গ্রেডে, specially residency র এন্ট্রেন্স এক্সামে GP টাই মেইন সিলেবাস। তাছাড়া স্যার ম্যামরা Robbins পছন্দ করেন অনেক বেশি, আর অনেক Depth থেকে প্রশ্ন করেন। কিন্তু রবিন্সে অনেক ডিটেইলসে লেখা, শুরুতেই একা একা পড়তে গেলে Traumatised হয়ে যেতে পারো। তাই প্রথমে কোনো টিচারের ভিডিও দেখে তারপর বই পড়লে সুবিধা হয়। ভিডিও ক্লাসের লিঙ্ক উপরে আছে।
Robbins কিভাবে পড়বো?
GP এর জন্য আমি ম্যারোর ila Jain ma'am এর ভিডিও গুলো দেখেছিলাম পার্সোনালি। ভিডিও দেখার সময়ই রবিন্স নিয়ে বসলে আর ভিডিও দেখার পাশাপাশি বই পড়ে simultaneously বই দাগিয়ে ফেললে পড়া ইজিয়ার হয়ে যায় অনেক বেশি। রবিন্স এর যেকোনো চ্যাপ্টারের সবচেয়ে কঠিন অংশ হচ্ছে ঐ চ্যাপ্টারের জেনেটিক্স পার্টটুকু। তবে কোনো টিচার পড়িয়ে দিলে ইভেন এই অংশটাও সহজ হয়ে যায় অনেকটাই। আন্ডারগ্রেডে জেনেটিক্স লাগে না আমাদের তেমন একটা, তাই এটা ইগনোর করলে রবিন্স পড়া ইজিয়ার হয়ে যায় অনেকাংশে।
আর তোমার সময়ের যদি অনেক অভাব থাকে, তাহলে গাইড থেকে পড়ো। সম্পুর্ণ পড়বে, কোনো কিছু বাদ দিয়ে না। মেকানিজম গুলো একবার রবিন্স থেকে ক্রস চেক করে নিবে যে ঠিক আছে নাকি বা ইনফরমেশন মিসিং আছে নাকি।
PG র জন্য চাইলে Smiddy MCQ in General Pathology.. বইটা দেখতে পারো।
সিস্টেমিক প্যাথোলজিঃ
এবার আসি সিস্টেমিক। সময় কম, কিন্তু সিলেবাস হিউজ। Robbins থেকেই পড়া উচিৎ, Robbins এর থেকে ভালো বই আসলে নাই এর জন্য। কিন্তু আইটেমের আগে Robbins পড়ার সময় থাকে না বেশির ভাগ সময়ই। গাইড দিয়েই কাজ চালাতে হয়। এখানেও সেইম কাজ করবা, মেকানিজম গুলো এট লিস্ট রবিন্স থেকে ক্রস চেক করবা। আর সময় পেলে রবিন্স তো মাস্ট পড়বাই। গাইডের পাশাপাশি অনেকে Zillur Rahman এর Pathology Tutorial টা পড়ে, এটাও ভালোই।
সিস্টেমিক প্যাথোলজির জন্য Priyanka Sachdev ম্যামের ভিডিও গুলো দেখতে পারো, তবে এগুলো ইনাফ না, পড়াটা সহজ করে দিবে জাস্ট। Marrow র ila Jain ম্যামের সিস্টেমিকের ভিডিও গুলাও মোটামুটি। তবে সবচেয়ে ভালো হচ্ছে Vandana Puri ম্যামের ভিডিও, ম্যাম প্যাথোলজির GOAT teacher, উনার পড়ানো Closest to Robbins, including genetics. উনার ২০২৫ এর লেটেস্ট ক্লাস গুলো আমাদের অনলাইন ক্লাস সেগমেন্টে ইন্ডেক্স করা আছে। কিন্তু vast অনেক, শেষ করা যায়না, আর অনেক কিছু পড়ান যেগুলো আসলে আমাদের আন্ডারগ্রেডে লাগেই না কারিকুলাম অনুযায়ী। তাই Priyanka Maam এর ভিডিও র্যাপিডলি দেখে বই পড়াই ইজিয়ার।
WHO টিউমর ক্লাসিফিকেশন গুলো শুনতে চান অনেক টিচার (Bronchogenic, Testicular, CNS ইত্যাদির জন্য বিশেষ করে) । WHO এর ক্লাসিফিকেশন নিয়ে আলাদা পাব্লিকেশনই আছে তাদের, প্রতিটা সিস্টেমের জন্য বেশ বড় বড় বই আলাদা আলাদা, WHO Blue Books নামে পরিচিত। সমস্যা হচ্ছে এই বই গুলোতে এতো ডিটেইলস আর বড় ক্লাসিফিকেশন দেয়া যে এর থেকে আমাদের আন্ডারগ্রেডে কাজে আসার মতো তেমন কিছু এক্সট্রাক্ট করা মুশকিল। এজন্য Robbins এ দেয়া ক্লাসিফিকেশন ফলো করা সেইফ, যদিও Robbins এ একেবারে লেটেস্ট WHO টিউমর ক্লাসিফিকেশন গুলো থাকে না ইউজ্যুয়ালি, এক দুই ইডিশন আগের গুলো থাকে, কিন্তু এক্সেপ্টেবল। Robbins সরাসরি পড়ে ক্লাসিফিকেশন বুঝতে কষ্ট হলে বা মনে রাখতে কষ্ট হলে Vandana Puri Ma'am এর টিউমরের ক্লাসিফিকেশন পার্ট টুকু ফার্স্টে দেখে নিলে সহজ হয়ে যায় (টিউমরের জেনেটিক্স পার্ট Avoid করবা Except Bronchogenic)।
WHO Blue Books নিয়ে ইন্টারেস্ট থাকলে বই গুলো দেখতে পারো এখানে: https://t.me/gtcwho
হেমাটোলজিঃ
আইটেমের জন্য আমরা নর্মালি গাইড পড়ি, জেনারেল আর সিস্টেমিক প্যাথোলজি গাইড পড়ে বুঝা গেলেও হেমাটোলজি বোঝা যায় না অনেক সময়। এক্সপ্লেনেশন দেয়া নাই সব কিছুর, মনে হয় যেন শুধুই মুখস্ত করে যাচ্ছি। এক্সপ্লেনেশন এর জন্য AI এর হেল্প নিতে পারো।
ডি গ্রুচি বইটা হেমাটোলজির জন্য বেস্ট, কিন্তু বইটা অনেক Vast, পড়তে অনেক সময় লাগে, undergrad এর জন্য এতো লাগেও না। তবে এখানে ডিজিজ প্যাথোলজির সাথে সাথে ক্লিনিকাল অনেক আলোচনা করা আছে। হফব্রান্ডটাও দেখতে পারো সময় হলে।
ডি গ্রুচি ছাড়া আরো দুইটা বই আছে, রমাদাস নায়েক আর Kawthalkar। মোটামুটি সহজ ভাবে সব কিছু প্রেজেন্ট করা এখানে।



