Pharmacology Resources:
- 1.
- 2.Pharmacology Books & Guides.. (Pin Post)
- 3.
- 4.
- 5.
- 6.
- 7.
- 8.
- 9.
⚖️ A Debt to Society: These resources are shared to support your medical journey. In return, we ask for your vow to 'pay it back' by treating poor and underprivileged patients for free once you become a doctor. Please support the authors & instructors by purchasing original content if you have the financial means.
🤲 A Special Request: As we benefit from these medical resources, let us not forget the immense hard work of the original authors and instructors. I humbly ask everyone using these materials to take a moment and make a sincere Dua for them and ourselves.
May Allah reward them abundantly, grant them guidance (Hidayah), and bless them with prosperity (Barakah) in this world and the Hereafter. May He make this knowledge a light for them on the Day of Judgment.
Your simple, heartfelt prayer might be the means of forgiveness for both you and me regarding their rights (Haq) upon us.
JazakAllah Khair.
If you encounter any issues or have a copyright claim, please contact: @talktoadmin10bot
Pharmacology Guideline
ফার্মাকোলজি
আগের কারিকুলামে ফার্মাকোলজি ফোর্থ ইয়ারে পড়ানো হতো, প্যাথো আর মাইক্রোর সাথে। ফোর্থ ইয়ারের পড়ার চাপ কমানোর জন্য আমাদের ব্যাচ DMC K-79 (সেশন ২০২১-২০২২) থেকে ফার্মাকোলজি থার্ড ইয়ারে পড়ানো হচ্ছে। ফার্মাকোলজি ভালোভাবে বুঝতে গেলে প্যাথোলজি আর মাইক্রোবায়োলজি দুইটাই লাগে। কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে, থার্ড ইয়ারে আমাদের জাস্ট জেনারেল প্যাথোলজি আর জেনারেল ব্যাক্টেরিওলজি পড়ানো হয়। এখানে কিছুটা ল্যাকিংস থেকে যায়। ডিজিজের স্টেজ বা মেকানিজম বুঝলে কোন ড্রাগ কোথায় কাজ করে এটা বোঝা ইজি হয়। যদিও প্রতিটা সিস্টেমের ফার্মাকোলজি পড়ার আগে ওভারভিউ করে নেয়া হয় বা একটা সুপারফিসিয়াল ধারনা দেয়া হয় ডিজিজ মেকানিজম সম্পর্কে।
কিভাবে পড়বো?
ফার্মাকোলজির জন্য টেক্সট বই হচ্ছে Katzung। কিন্তু Katzung পড়ে আইটেম দিতে গেলে পড়াও শেষ হবেনা, আইটেমও পাশ হবেনা। তাই গাইড পড়া বাদে উপায় নাই। সাথে লেকচার স্লাইড। DMC তে ফার্মার গাইড হিসেবে যদিও Blueprint চলে, আমি নিজেও Blueprint ই পড়েছি, তবে প্রফের আগে কিছু জিনিস দেখার জন্য আরিফের পিডিএফ দেখে আরিফকে বেশি ভালো মনে হয়েছিলো। দুইটার যে কোনো একটা নিলেই হবে, দুইটাই নেয়ার দরকার নাই। লেকচার স্লাইড এর এক্সট্রা ইনফোগুলো এবং তোমাদের কলেজের গত গছরের প্রফে স্যার ম্যামরা কি কি প্রশ্ন করেছিলেন ভাইবা থ্রেড দেখে গাইডে লিখে রাখলে এক্সামের আগে শুধু গাইড পড়লেই হয়ে যায়, আর টিচাররা কেমন উত্তর শুনতে চান এই ব্যাপারেও ধারণা হবে এটা করলে। তবে সময় পেলে katzung পড়তে পারো।
আরেকটা সুন্দর বই আছে Uday Kumar, সহজ সাবলীল ভাষায় লেখা, concept clear করার মতো বই। চাইলে শুধুমাত্র এটা ভালোভাবে পড়েই আইটেম দেয়া যায়। এটা ভালোভাবে পড়লে আর গাইডও পড়া লাগেনা অনেক সময়, তবে রেফারেন্সে এটার আবার নাম বলতে যেও না। Misbahuddin টা GP র জন্য ভালো আর Elaborate, অনেক টিচার ওখান থেকে GP পড়া রেকোমেন্ড করেন। Dosage Form টা ওখান থেকে পড়েছিলো আমাদের অনেকে। এছাড়া অনেকে Bennet & Brown, Goodman & Gillman, KD Tripathy, Lippincott বা Shanbhag পড়ে। টিচাররা লেকচারের সময় বলে দেন যে কোন টপিকটা কোন বইয়ে ভালো আছে ঐ অনুযায়ী।
ভিডিওর ব্যাপারে যদি বলি, ভিডিও দেখার পর পড়তে ইজি লাগে অনেক। আমার দেখা ফার্মাকোলজির ভালো দুইটা টিচার আছেন অনলাইনে, Ankit Kumar আর Grg। দুইজনের ভিডিওর লিঙ্কই উপরে দেয়া আছে। আমাকে যদি জিজ্ঞাসা করো, ফার্মাকোলজির বেস্ট টিচার কে অনলাইন প্লাটফর্মগুলোতে? আমি নির্দ্বিধায় বলবো, Ankit Kumar। এতো সুন্দর আর ইলাবোরেট করে পড়ান উনি, এক কথায় জাস্ট Awesome। কিন্তু সমস্যা হচ্ছে তার ভিডিওগুলো lengthy। যদি সময় কম থাকে Grg দেখতে পারো। Grg ও ভালো। mnemonics দিয়ে পড়ান সব কিছু। আর ফার্মাতে একটাই সমস্যা, মেকানিজম মনে থাকে, কিন্তু ড্রাগের নাম মনে থাকেনা। এজন্য নিজের মতো mnemonics তৈরি করে পড়বে।
এছাড়া আমাদের গ্রুপে একটা ড্রাগ লিস্ট আছে ক্লাসিফিকেশনসহ, যতটুকু পড়া হয়েছে ওটা থেকে ড্রাগের নাম কম সময়ে রিভিশন দিতে পারো প্রতি সপ্তাহে একবার করে। সব গাইডের শুরুতেও এমন ছক আছে, বা নিজেও নিজের মতো তৈরি করতে পারো। আমাদের গ্রুপের pdf টাতে ব্যাক্টেরিয়ার ক্লাসিফিকেশনের একটা টেবিল আছে, ওটা দেখলে Anti-microbials পড়া ইজি হয়ে যায়, যেহেতু মাইক্রোবায়োলজি বেশি পড়া হয়না থার্ড ইয়ারে। (এই ক্লাসিফিকেশনটা সঠিক না পুরো, ফার্মার জন্য ঠিকাছে, তবে মাইক্রোতে বইলো না আবার এটা)
লিঙ্কঃ https://t.me/gtcreborn/7851
Hypertension, TB, Malaria, Kala-azar এই টপিকগুলোর ট্রিট্মেন্ট রেজিমেন লেটেস্ট ন্যানশনাল গাইডলাইন অনুযায়ী পড়তে হবে। গাইডে অনেক সময় লেটেস্টটা দেয়া থাকেনা, তাই সরাসরি গাইডলাইনের পিডিএফ থেকে চেক করে নেয়া বেটার। লেটেস্ট রেজিমেনগুলো অনেক টিচারদেরই প্রিয় টপিক। আমার সেকেন্ড টার্মের ভাইবাতে প্রায় পুরোটা জুড়েই শুধু TB র ড্রাগ আর লেটেস্ট রেজিমেন(শর্টার রেজিমেন/লঙ্গার রেজিমেন/BPaL রেজিমেন) নিয়ে প্রশ্ন করেছিলেন ম্যাম।
আর যেকোনো এক্সপ্লেনেশনের জন্য GTC এর AI Book গুলোও দেখতে পারো।



