Guess The Case
Forensic Medicine & Toxicology Guideline
FMTGuideline

Forensic Medicine & Toxicology Guideline

Oct 19, 2024
4 min read
984 views

FMT Resources:

  1. 1.
  2. 2.
  3. 3.

⚖️ A Debt to Society: These resources are shared to support your medical journey. In return, we ask for your vow to 'pay it back' by treating poor and underprivileged patients for free once you become a doctor. Please support the authors & instructors by purchasing original content if you have the financial means.

🤲 A Special Request: As we benefit from these medical resources, let us not forget the immense hard work of the original authors and instructors. I humbly ask everyone using these materials to take a moment and make a sincere Dua for them and ourselves.
​May Allah reward them abundantly, grant them guidance (Hidayah), and bless them with prosperity (Barakah) in this world and the Hereafter. May He make this knowledge a light for them on the Day of Judgment.
​Your simple, heartfelt prayer might be the means of forgiveness for both you and me regarding their rights (Haq) upon us.
​JazakAllah Khair.

If you encounter any issues or have a copyright claim, please contact: @talktoadmin10bot

Forensic Medicine Guideline

ফরেন্সিক মেডিসিনের ইতিবৃত্তঃ

Forensic শব্দটির উৎপত্তি হয়েছে forum থেকে। রোমান সভ্যতায় Forum দিয় Lawyer দের মার্কেটপ্লেসকে বোঝানো হতো। এই সাব্জেক্টার সাথে আইন, কোর্ট, কেস অর্থাৎ পুরো লিগ্যাল সিস্টেম জড়িত সরাসরি। কোর্টে গিয়েও সাক্ষী দেয়া লাগে ডাক্টারদের, এক্সপার্ট উইটনেস হিসেবে। আর বাংলাদেশে সরকারী ডাক্তার হলে পোস্টমর্টেম বা ময়নাতদন্ত করা লাগে, রেইপ ভিক্টিম এক্সামিনেশন করা লাগে, Age determination করা লাগে, Paternity Determination ও করতে হতে পারে। এছাড়া সবচেয়ে কমন যেটা, তা হলো শারীরিক নির্যাতন বা ফিজিক্যাল অ্যাসল্ট এর ইনজুরি রিপোর্ট দেয়া লাগে, যেখানে কী অস্ত্র দিয়ে ইনজুরি হয়েছে, কী ধরনের ইনজুরি, কতক্ষণ আগে ইনজুরি হয়েছে এগুলো এক্সামিনেশন করা লাগে। উপজেলা লেভেলে খুবই কমন ঘটনা এটা। আর জেলা সদরে পোস্টিং থাকলে পোস্টমর্টেমও করতে হতে পারে।

সবাই তো আর সরকারী ডাক্তার হবেনা, তাহলে পড়বো কেন? ডাক্তার হিসেবে আসলে এই ধরনের এক্সামিনেশন করতে শেখা সবার জন্যই ইশেনশিয়াল। একজন জীবত রোগীকে মৃত ঘোষণা করার পর সে আবার lazarus syndrome এর মতো জীবত হয়ে গেলে ব্যাপারটা খুবই embarassing হবে, সাথে রোগীর মানুষ আর লিগ্যাল কন্সিকুয়েন্স তো আছেই।

সব মিলিয়ে যারা ডিটেক্টিভ গল্প পড়তে পছন্দ করে বা এই ধরনের কাজের প্রতি আকর্ষণ আছে, তাদের জন্য এই সাব্জেক্টটি দারুণ। কিন্তু দুঃখের বিষয় এই যে আমাদের বাংলাদেশের আইন অনুযায়ী আমাদের দেশের লেখকের কোনো বই নেই এই সাব্জেক্টে। তাই ইন্ডিয়ান বই পড়তে হয়। আর সাব্জেক্টাও বেশ কাঠখোট্টা লাগে বেশির ভাগ মানুষের কাছেই। অনেকে একেবারে অপ্রয়োজনীয় মনে করেন এই সাব্জেক্টাকে। কিন্তু উপজেলা পর্যায়ে প্রাকটিসের ক্ষেত্রে এই সাব্জেক্টটি অনেক অনাকাঙ্খিত বিপদ থেকে রক্ষা করে। তাই এই সাব্জেক্টা জানা জরূরী সবার জন্যই, তবে পুরো এক বছরের কোর্সের থেকে একেবারে যেগুলো ইসেনশিয়াল ঐগুলো ৬ মাসের একটা কোর্সে শেষ করলে বেটার হতো। রিসেন্টলি স্পেসাল বিসিএসও যুক্ত করা হয়েছে কিছু টপিক।

কিভাবে পড়বো ফরেন্সিক মেডিসিনঃ

অনেক দেশে টক্সিকোলজি পার্টটা ফার্মাকোলজির সাথে পড়ানো হলেও এই উপমহাদেশে মেডিকো-লিগ্যাল ইম্পর্ট্যান্স বেশি থাকায় ফরেন্সিক মেডিসিনের সাথেই পড়ানো হয়। বই যা লাগে,

  1. 1.
    Concept Forensic Guide (এটা মোর দ্যান ইনাফ, DU, Non-DU সব একটানা পড়লে ম্যাক্সিমাম জিনিসই কভার হয়ে যায়, আর স্লাইড কোনোটাইজিয়ার মনে হলে বা ইনফরমেশন বেশি থাকলে স্লাইড থেকে পড়বা, যদি রিলেভ্যান্ট হয়)
  2. 2.
    Reddy (লাগেনা SBA বাদে, তবে অনেক ব্যাচ টিচার পড়াতে পারে। আর SBA র জন্য এতো কিছু পড়া আসলে প্রফিটেবল ট্যাকটিক্স না, গাইড পড়েও কভার হয় অনেক কিছু।)

এখন আসি ভিডিও ক্লাসের বেলায়। ভিডিও লাগেনা আসলে। গাইড পড়লেই হয়ে যায়। তারপরেও কঠিন মনে হলে Dr J Magendran স্যারের ভিডিও দেখতে পারো, Marrow র। যেহেতু ইন্ডিয়ার ল এর উপর বেজ করে ক্লাস নিয়েছেন, ইন্ডিয়ান লিগাল সিস্টেম এর ভিডিও বাদে সবই দেখতে পারো। অতি উৎসাহী হলে ইন্ডিয়ান লিগাল সিস্টেমও দেখতে পারো, আমাদের সাথে মিল আছে বেশ, শুধু IPC এর ধারা গুলো এভোইড করলেই হবে, যদিও IPC, BPC সব সেইম পেনাল কোডের উপর বেইজ করেই তৈরি, পরে জাস্ট কিছু মোডিফিকেশন করা হয়েছে। স্যারের Weapon, Wound, Toxicology, Death, Asphyxia, Autopsy এই টপিকের ক্লাসগুলো ভালো বেশ। এছাড়া ইউটিউবে Axis বা এই ধরনের যে প্লাটফর্মের ভিডিওগুলো আছে, এইগুলাও দেখতে পারো।

আর নতুন ভাবে সেন্ট্রাল OSPE র প্রচলন হয়েছে। একদিনে সবার OSPE হয়ে যায় সেইম প্রশ্নে। পরিক্ষার আগে স্যাররা ইন্সট্রাক্ট করে দেন, তাই চিন্তার কিছু নাই।

FMT Related Post

If you have any copyright claim, contact the admin via telegram: @talktoadmin10bot

HomeClassAI BookPracticeOthers