ভ্যাকসিন বিভ্রম: বিশ্বাস, বিজ্ঞান ও গুজবের ব্যবচ্ছেদ
[পিডিএফ লিঙ্ক নিচে দেয়া আছে]
পৃথিবী সমতল না কি গোলাকার, তর্কটা তাত্ত্বিক হিসেবে ছেড়ে দেওয়া যায়, কিন্তু যখন জনস্বাস্থ্য আর আমাদের আগামীর প্রজন্মের সুরক্ষার প্রশ্ন আসে, তখন নীরব থাকাটা একধরনের অপরাধ। আমরা এমন এক সময়ে বাস করছি যখন অ্যান্টি-ভ্যাক্সার বা টিকা-বিরোধীদের প্রোপাগান্ডা দাবানলের মতো ছড়িয়ে পড়ছে। তাদের হাতে হয়তো প্রথাগত অস্ত্র নেই, কিন্তু আছে সামাজিক যোগাযোগ মাধ্যমের মতো শক্তিশালী হাতিয়ার। আর এই হাতিয়ার ব্যবহার করেই তারা সংশয়ের বীজ বপন করছেন সাধারণ মানুষের মনে।
একজন মেডিকেল কমিউনিটির সদস্য হিসেবে আমাদের স্বীকার করে নেওয়া ভালো যে, আমরা অনেক সময় এই সংশয়গুলোকে কেবল গুজব বলে উড়িয়ে দিই। কিন্তু কেন সেটি গুজব, আর তার পেছনে প্রকৃত বিজ্ঞানটা কী তা সহজ ভাষায় ব্যাখ্যা করার ধৈর্য বা সুযোগ বা সময় আমাদের সবসময় হয়ে ওঠে না। ফলে সাধারণ মানুষ যৌক্তিক এবং অযৌক্তিক প্রশ্নের গোলকধাঁধায় হারিয়ে যান। যার চূড়ান্ত মাশুল দিতে হচ্ছে আমাদের সন্তানদের।
ভ্যাকসিন বিভ্রম: বিশ্বাস, বিজ্ঞান ও গুজবের ব্যবচ্ছেদ কোনো একপাক্ষিক তর্কের সংকলন নয় বরং চিকিৎসক এবং সাধারণ মানুষের মাঝে একটা সেতুবন্ধন। এখানে আমি চেষ্টা করেছি,
- টিকা নিয়ে প্রচলিত ভীতিগুলোর ব্যবচ্ছেদ করতে।
- চিকিৎসা বিজ্ঞানের জটিল বিষয়গুলোকে সাধারণের বোধগম্য ভাষায় তুলে ধরতে, কিছুটা পপ সাইন্সের মতো।
- যুক্তি দিয়ে অযৌক্তিক প্রোপাগান্ডাকে মোকাবিলা করতে।
চিকিৎসক থেকে শুরু করে সাধারণ অভিভাবক, সবার জন্যই এই সংকলনটি একটি দিকনির্দেশনা হিসেবে কাজ করবে বলে আমার বিশ্বাস। আসুন, অন্ধবিশ্বাসের দেয়াল ভেঙে আমরা বিজ্ঞান ও প্রকৃত ইসলামের ও প্রকৃত ইসলামেরআলোয় আগামীর সুরক্ষা নিশ্চিত করি।
পিডিএফ লিঙ্ক: https://drive.google.com/drive/folders/18DDYfAiMWDyOYV5Sz00SODQppZS7AFdj?usp=sharing



