10D Stadium Pro For Quran Recitation
Headphone বা Earphone এ শোনার জন্য যারা ইকো (echo) বা স্টেডিয়ামের মতো সাউন্ড পছন্দ বা যদি এমন সাউন্ড পছন্দ করেন যেন বড় কোনো মসজিদের সাউন্ড সিস্টেম, কানের জন্য এবং দীর্ঘক্ষণ শোনার জন্য এই ধরনের সাউন্ড বেশ আরামদায়ক (বিশেষ করে শেখ শুরাইম, শেখ সুদাইস বা অন্য যেকোনো ক্বারীর তিলাওয়াতের ক্ষেত্রে)। কিন্তু দুর্ভাগ্যবশত, সব ভিডিও বা অডিওতে আমরা এই ধরনের সাউন্ড পাই না।
আর প্রতিটি অডিওর জন্য ম্যানুয়ালি এই ধরনের সাউন্ড ইফেক্ট এডিট করা রীতিমতো একটি দুঃস্বপ্নের ব্যাপার। তাই এর জন্য একটি সমাধান বের করেছি, একটি Tampermonkey স্ক্রিপ্ট, যা দিয়ে আপনি নিজের মতো করে সাউন্ড কাস্টমাইজ করতে পারবেন।
সেটিংস (Settings):
Distance from the speaker (simulates air absorption & volume loss)
Stadium Echo Limits
If u like a rotating effect like 10D (and an Ear Pressure setting in case of rotating)
আপনি Edge, Firefox, Chrome বা যেকোনো Chromium-ভিত্তিক ব্রাউজারে Tampermonkey-এর মাধ্যমে এটি ব্যবহার করতে পারবেন। অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে, Edge ব্রাউজারে Tampermonkey এক্সটেনশনটি ইনস্টল করা যায়। ব্যবহার করার জন্য শুধু একটি নতুন স্ক্রিপ্ট তৈরি করুন এবং সেখানে এই পুরো স্ক্রিপ্টটি পেস্ট করে রিপ্লেস করে দিন।
ডেমো ভিডিওটির সাউন্ড ভালোভাবে বোঝার জন্য ইয়ারফোন বা হেডফোন (স্টেরিও) ব্যবহার করুন।
ডেমো ভিডিও আর স্ক্রিপ্ট লিঙ্ক: https://drive.google.com/drive/folders/1yNLBYUYMxaXq-vmnJA71kAsCqsD42vlB?usp=drive_link
What is a 10D sound?
এটা আসলে 3d ইফেক্ট দিয়ে প্রসেস করা সাউন্ডকে বোঝায়। চোখ বন্ধ করলে মনে হবে যেন বড় একটা ঘরের ভিতর বাজছে ইকোর কারণে, সাথে মাথার চারপাশে সাইন্ড আর ইন্সট্রুমেন্ট আলাদা ভাবে rotate করছে। সাইন্ড স্টুডিওগুলো দিয়ে ইডিট করা লাগে মেইনলি। যদিও সবার পছন্দ না এই ধরনের ইফেক্ট, আবার পছন্দ করে এমন মানুষও আছে। বোঝার জন্য উদাহরণ দিলাম একটা Both Vocal and Vocal+instrumental। হেডফোন বাদে বুঝতে পারবেন না!
Sound Studio র ঝামেলায় যেতে না চাইলে, একটা পাইথন স্ক্রিপ্ট দিচ্ছি এটা দিয়েও করতে পারেন, ডেমো অডিও ফাইল ডেমো ফোল্ডারে পাবেন;
ডেমো ভিডিও আর স্ক্রিপ্ট লিঙ্ক: https://drive.google.com/drive/folders/1yNLBYUYMxaXq-vmnJA71kAsCqsD42vlB?usp=drive_link



