Introduction:
Digital Sterilization বলতে ads free ব্রাউজিং বা ইন্টারনেট এক্সস্পেরিয়েন্সকে বুঝিয়েছি। তিন ভাগে আলোচনা করবো, ফার্স্টে ডেস্কটপ বা ল্যাপটপে, এরপর ফোনে, এর পর ডেডিকেটেডলি ইউটিউব নিয়ে (For Both phone and PC)।
Desktop or Laptop:
এটা তুলনামূলক সহজ। যে ব্রাউজার ইউজ করবেন, ঐ ব্রাউজারে Adblocker extension বা plugin ইউস করবেন। Adblocker extension গুলোর ভিতর বেস্ট হচ্ছে Ublock Origin। এছাড়া Adguard ও ভালোই। Chrome, Edge, Firefox সবগুলো ব্রাউজারের জন্যই পাবেন। গুগলে সার্চ করবেন Ublock origin extension for chrome/edge/firefox এভাবে, এরপর install দিলেই হবে। আমি শুরু থেকেই Chrome এর একো সিস্টেমে অভ্যস্ত হলেও, গত বছর থেকে Manifest V3 mandatory করার পর থেকে Chrome ইউস করা বাদ দিয়ে দিয়েছি, এডব্লকার বা অন্য অনেক এক্সটেনশন কাজ করে না ভালোভাবে। সবাইকে Edge ইউস করতে বলি মেডিকেল ফিল্ডের, কেননা একাধারে এটায় ব্রাউজিং এক্সপেরিয়েন্স অনেক ভালো, সাথে পিডিএফ রিডার হিসেবে Edge অনেক ভালো - এক ঢিলে দুই পাখি। ফায়ারফক্স এর ব্রাউজিং এক্সপেরিয়েন্স Edge বা Chrome এর মতো এতো Smooth না, এজন্য এটা তেমন সাজেস্ট করিনা, যদিও সিকিউরিটি বা প্রাইভেসির ক্ষেত্রে এটা বেস্ট।
Brave Browser ও ইউস করতে পারেন, inbuilt adblocker আছে।d
For Android:
Apple এর ইকোসিস্টেমের সাথে আমার পরিচিতি নাই, বিশেষ করে আইফোনের সাথে। তাই এখানে মেইনলি Android নিয়ে কথা বলবো।
ফোনের ব্রাউজারে নর্মালি Extension গুলো সাপোর্ট করতো না, তবে রিসেন্টলি Edge আর Firefox এ Extension গুলো সাপোর্ট করে। আগে Kiwi Browser নামে একটা ব্রাউজার ছিলো, এখন ওটার ডেভেলপার আর আপডেট করেনা, তাই ওটা ইউস না করাই বেটার। Edge বা Firefox এ Ublock origin বা Adguard extxension install করলে Adfree বেস্ট এক্সপেরিয়েন্স পাবেন। আমি পার্সোনালি এখন Edge browser ইউস করি।
আর গুগল ক্রোমেই যদি ads free এক্সপেরিয়েন্স চান তাহলে DNS ইউস করতে হবে। NextDNS টা বেস্ট, তবে ইউস লিমিট আছে, তাই Adguard ইউস করতে পারেন। এটা তিন ভাবে করা যায় -
- 1.ফোনের সেটিংসে Private DNS লিখে সার্চ দিলে DNS আসবে, ওখানে dns.adguard-dns.com এন্ট্রি করলেই হয়ে যাবে।
- 2.আরেকটা ওয়ে হচ্ছে, ফোনের ওয়াইফাই সেটিংসে যে ওয়াইফাই এর সাথে কানক্টেড ঐ ওয়াইফাই এর ভিতর ঢুকে DHCP এর বদলে static ip select করে DNS এ 94.140.14.14 বা 94.140.15.15 দিতে পারেন।
- 3.আর আরেক লেভেল উপরে করতে চাইলে সরাসরি রাউটারের Admin panel এ DNS চ্যাঞ্জ করে Adguard এর DNS দিতে পারেন, এটা করলে রাউটারের সাথে কানেক্টেড সবাই adfree experience পাবে।
নিজে না পারলে ইউটিউব বা জিপিটি, জেমিনি আছে, জিজ্ঞাসা করবেন, বলে দিবে ডিটেইলসে কিভাবে কি করবেন।
Youtube (For PC & Android):
ল্যাপটপেঃ
যে Adblocker extension ইন্সটল দিয়েছিলেন উপরে(Ublock origin বা Adguard), ইইগুলাই ইনাফ, ইউটিউবের Ads ও ব্লক করে দেয় এরা। আর কোনো ভিডিওর স্পন্সর করা পার্ট দেখতে না চাইলে "Sponsorblock for youtube" নামে একটা Extension আছে এটা ইউস করতে পারেন।
Android এঃ
এন্ড্রইডে ইউটিউবের Ads খুবই irritating। ফ্রি ইউটিউবের আরেকটা সমস্যা হচ্ছে ব্যাকগ্রাউন্ড প্লে হয়না, অর্থাৎ এপ থেকে বের হয়ে গেলে ভিডিও প্লেও অফ হয়ে যায় যেখানে আমরা একই সাথে মাল্টি টাস্কিং করতে চাই অনেক সময়। এই সমস্যা গুলো সমাধানের সবচেয়ে অথেনটিক ওয়ে হচ্ছে ইউটিউবের প্রিমিয়াম সাবস্ক্রিপশন নেয়া। ডুয়্যাল কারেন্সি কার্ড না থাকায় এটা পসিবল হয়না বা প্রতি মাসে জাস্ট ইউটিউব Ads free দেখার জন্য টাকা কে দিবে এতো, তার উপর থার্ড পার্টি কারো থেকে নিলে স্ক্যাম হতে পারে, আর কয়েকমাস এর ব্যাপার হলে আলাদা কিন্তু আমার লাগে তো সারাবছরই।
এই সমস্যা সমাধানের জন্য কিছু ডেভেলপার Youtube Vanced নামে একটা ওপেন সোর্স প্রজেক্ট চালু করেছিলো বেশ কয়েক বছর আগে, জনপ্রিয় হয়েছিলো বেশ। কিন্তু কোনো অজানা কারণে (ধারণা করা হয় থ্রেট পেয়েছিলো), তারা আর প্রজেক্টটা কন্টিনিউ করেনি। Youtube Vanced এ ইউটিউবের প্রিমিয়াম ফিচার, যেমন Adfree, Background Play, Custom Playback speed সহ অনেক ফিচার পাওয়া যেত।
তবে ভালো ব্যাপার হচ্ছে, আরো কিছু ডেভেলপার Youtube Vanced এর Continuation হিসেবে আরেকটা ওপেন সোর্স প্রজেক্ট চালু করে যেটার নাম Youtube Revanced।
এটার কাজ হচ্ছে ইউটিউবের প্রিমিয়াম ফিচার গুলো আপনাকে ফ্রিতেই দিবে, যেমন কোনো ads থাকবে না, ব্যাকগ্রাউন্ড প্লে করা যাবে। আর ওপেন সোর্স প্রজেক্ট হওয়ায় আর আপনার ফোনের জন্য যে এপ লাগবে আপনি নিজেই ঐটা বিল্ড করায় malware এর সম্ভাবনা খুবই কম।
malware এর বা Hacking এর সম্ভাবনা একেবারেই কম থাকলেও, গুগল থেকে রেস্ট্রিকশন খাওয়ার চান্স আছে, তাই এখানে অফিসিয়াল জিমেইল ইউস করবেন না কখনোই। রাফ ইউজেজ এর জন্য কোনো মেইল থাকলে ঐটা দিয়ে ইউটিউব দেখবেন, সাইন ইন না করলেও দেখা যায়, জাস্ট হিস্টোরি সেইভ থাকে না বা ভিডিও সেইভ করে রাখা যায় না।
এখন আসি কিভাবে করবেন?
প্রজেক্ট লিঙ্কঃ https://github.com/ReVanced/revanced-manager
ওয়েসাইট লিঙ্কঃ https://revanced.app/
আপনি প্রথমে একটা এপ ডাউনলোড করবেন Youtube Revaned Manager নামে এই ওয়েবসাইট থেকে বা গিটহাবের রিলিজ থেকে।
App টা ওপেন করে patcher অপশনে যাবেন। এরপর Select an app থেকে ইউটিউব সিলেক্ট করবেন। কিন্তু সমস্যা হচ্ছে ইউটিউব এপ সরাসরি সিলেকশন হবে না, কারণ Android এ এখন app গুলো split apk হিসেবে থাকে, অর্থাৎ একটা এপ কয়েক ভাগে ভাগ হয়ে থাকে সহজে বললে। এজন্য রিকমেন্ডেড একটা ভার্সন এর apk ফাইল storage থেকে সিলেক্ট করতে বলবে, এজন্য প্রথমে Suggested: v8.40.... এর উপর ক্লিক করে apkmirror ওয়েবসাইট থেকে apk ফাইল ডাউনলোড করে রাখবেন। এরপর স্টোরেজ থেকে সিলেক্ট করে বিল্ড করবেন এবং install করবেন। ব্যাস শেষ, যদি না পারেন তাহলে ইউটিউবে "How to build and install youtube revanced" লিখে সার্চ দিলে টিউটোরিয়াল পেয়ে যাবেন। তবে কখনোই সরাসরি Youtube Revanced এপ ডাউনলোড করবেন না, অফিসিয়াল যে ওপেন সোর্স প্রজেক্ট আছে, ওরা শুধু মাত্র Youtube Revanced manager টা প্রোভাইড করে, যেটা দিয়ে নিজেরটা নিজে বিল্ড করতে হয়, এর বাইরের কিছু ডিরেক্টলি ডাউনলোড না করাই বেটার, গুগলে স্ক্যাম ওয়েবসাইট আছে অনেক। নিজ দায়িত্ব এ দেখে শুনে ইন্সটল দিবেন আর নিজের অফিসিয়াল একাউন্ট বা payment method শেয়ার করবেন না।
Revanced টা স্লো, মানে প্রিভিয়াস ভার্সনের ইউটিউব ইউস করে। লেটেস্ট গুলো চাইলে, Morphe বা Revanced Extended (anddea) দেখতে পারেন।
আর সব গুলো এক যায়গায় চাইলে URV (Universal Revanced manager) ইউস করতে পারেন। এখানে Revanced এর অফিসিয়াল, Anddea, Morphe সহ আরো অনেকের patch একসাথে Available. আমি নিজে URV টা ইউস করি যখন ইউটিউব রেভান্সড দরকার হয়।
URV: https://github.com/Jman-Github/Universal-ReVanced-Manager
Morphe: https://github.com/morpheapp
How can you download youtube video:
এটা ডিজিটাল স্টেরিলাইজেশনের সাথে রিলেটেড না, কিন্তু ইউটিউব নিয়ে যেহেতু বললাম এজন্য এড করে দেই।
Android এ ডাউনলোড করতে চাইলে Seal নামে একটা ওপেন সোর্স এপ আছে, ওটা দিয়ে করবেন।
লিঙ্কঃ https://github.com/JunkFood02/Seal
আর ল্যাপটপে চাইলে IDM, JDownloader বা কমান্ড prompt দিয়ে করতে চাইলে yt-dlp ইউস করতে পারেন। ইউটিউব বা AI কে জিজ্ঞাসা করবেন কিভাবে ইউস করবেন, এখানে আর বিস্তারিত কিছু বলছি না।
আরেকটা সহজ উপায় আছে, গুগলে Youtube to mp4/mp3 downloader এভাবে সার্চ দিবেন অডিও বা ভিডিও কোনটা দরকার ঐ হিসেবে। এরপর যেকোনো একটা ডাউনলোডারের ভিতর ঢুকে লিঙ্ক দিলেই ডাউনলোড করে দেয় বেশ ইফেক্টিভলিই।



