Guess The Case
Best Apps, Softwares and Extensions for Medical Students in Bangladesh
LearningResources

Best Apps, Softwares and Extensions for Medical Students in Bangladesh

Oct 30, 2024
5 min read
279 views

মেডিকেল লাইফ মানেই হিউজ সিলেবাস আর হাজার হাজার বইয়ের সমাহার। এই কঠিন জার্নিটাকে একটু সহজ আর স্মার্ট করতে টেকনোলজির জুড়ি নেই। আজ কথা বলবো এমন কিছু অ্যাপ এবং টুলস নিয়ে যা বাংলাদেশের একজন মেডিকেল স্টুডেন্ট বা ইন্টার্ন ডাক্তারের ফোনে থাকাটা অনেকটা "Must Have"।

*এই পোস্টটি কমপ্লিট না এখনো, কিছু নাম লিস্ট করা হয়েছে আপাদত। পরবর্তীতে সময় হলে কমপ্লিট করবো।

Best AI

AI for medicos:

মার্কেটে এখন অনেক গুলো AI আছে, যেমন ChatGPT, Gemini, Grok, Claude etc. তবে এর ভিতর Day to Day লাইফ পড়াশোনায় কোনটা ইউস করবেন মেডিকেল স্টুডেন্ট হিসেবে, এটার উত্তর আমি চোখ বন্ধ করে বলবো Gemini ইউস করুন, বেস্ট। এটার সার্চ করার ক্যাপাবিলিটি অন্য AI গুলোর থেকে অনেক বেশি, আর সবচেয়ে ইউনিক যে ব্যাপারটা যেটা Gemini কে অন্য AI Model থেকে আলাদা করেছে, তা হচ্ছে Image upload। অন্য AI তে ইমেজ আপ্লোড দিলে লিমিট দিয়ে দিবে, বা কিছুক্ষন পর আর চ্যাট করা যায়না ঐ থ্রেডে। কিন্তু Gemini এদিক থেকে সেরা। আর মেডিকেল স্টুডেন্ট হিসেবে অনেক ছবি, ইভেন কিছু না বুঝলে সরাসরি বই এর ছবি আপ্লোড দিয়ে দেয়া যায় এতো কিছু টাইপ না করে।

Gemini কে আরো ফ্লেক্সবলি ইউস করতে চাইলে AI Studio ইউস করতে পারেন। AI Studio ইউস করে আমাদের মেডিকেলের টেক্সটবই গুলো আপ্লোড দিয়ে অলরেডি প্রম্পট তৈরি করা আছে আমাদের GTC AI Books সেকশনে। এখানে Gemini সরাসরি আপনাকে আপনার টেক্সটবই থেকে উত্তর দিবে প্রেসাইস রেফারেন্সসহ।

Best Android Apps

1. DIMS:

DIMS বা Drug Information Management System হচ্ছে বাংলাদেশের সবচেয়ে আপডেটেড অফলাইন ড্রাগ ইনডেক্স এপ, অর্থাৎ ইন্টারনেট ছাড়াও এটাতে ড্রাগ সার্চ করা যায়। Generic Name, Brand Name, Indication, Class, Alternative Brands অনুযায়ী ফিল্টার করার অপশন আছে এটাতে। এছাড়া প্রতিটি ড্রাগের indication, Dose, Side effect, Price ইত্যাদি অনেক সুন্দর ভাবে ডেস্ক্রাইব করা। Day to Day life কে সহজতর করতে এটি হতে পারে অন্যতম একটি টুল।

2. PDM:

2. Complete Anatomy:

Anatomy র বাইবেল কোনটি এই প্রশ্ন যদি কোনো মেডিকেল শিক্ষার্থীকে জিজ্ঞাসা করা হয়, এর উত্তর নিঃসন্দেহে হবে Gray’s Anatomy। কিন্তু এটা এতোই Vast যে আন্ডারগ্রেডে বাংলাদেশে পড়ানো হয় না। এই Gray’s Anatomy র পাব্লিশার হচ্ছে Elsevier। এছাড়া Netter Atlas, Guyton & Hall Physiology, Robbins Pathology, Davidson এই ধরনের গোল্ড স্টান্ডার্ড বই গুলোর পাব্লিশারও Elsevier। Elsevier এর একটা সাবসিডিয়ারি 3D4Medical তৈরি করেছে এই Complete Anatomy App। এটাই বেস্ট Atlas app, অনেক ডিটেইলসে দেয়া সব কিছু। কিন্তু এর সাবস্ক্রিপশন ফি অনেক বেশি, সাথে ডুয়েল কারেন্সি কার্ড সবার কাছে এভেইলেবল না থাকায় প্যারা আরো বেড়ে যায়। বাংলাদেশের মেডিকেল কলেজগুলো ইন্সটিটিউট সাবস্ক্রিপশন নিতে পারতো, সরকারী ফান্ডে খুব বেশি বেগ পেতে হতো না। কিন্তু আমাদের ভাগ্য খারাপ। সুখবর হচ্ছে ফ্রিতেই এটা চালানো যায় কিন্তু সব কিছু এক্সেস করা যায় না। নতুন একাউন্ট খুললে তিনদের প্রিমিয়াম ট্রায়াল দেয়, ঐটা দিয়ে আবার সব কিছু এক্সেস করা যায়। টেম্প মেইল দিয়ে ট্রায় করতে পারো।

2. Visible Body Anatomy Atlas:

এটাও বেশ জনপ্রিয়, তবে Complete Anatomy র মতো এতো বেশি ডিটেইলস এটাতে নাই। কিন্তু এর সুবিধা হচ্ছে এর প্রিমিয়াম ভার্সনটা ফ্রিতেই পাওয়া যায়, আমাদের গ্রুপেও দেওয়া আছে।

4. Digital Prescription:

আমরা মেডিকেল ফিল্ডের মানুষজন টেকনোলোজির ব্যাপার গুলোতে কিছুটা হলেও দুর্বল। তবে ডিজিটাল প্রেসক্রিপশনে রোগীর সব কিছু বুঝতে সুবিধা হয়, এজন্য কমিউনিকেশনও ভালো গড়ে ওঠে। এছাড়া ডাটাবেজে সব কিছু সংরক্ষণ করা যায় যা দিয়ে পরে রোগী আসলে চিকিৎসায় সুবিধা হয় আর এছাড়া এই তথ্যকে ইউটিলাইজ করে চিকিৎসাবিজ্ঞানেও উন্নতি আনা যায়। সব কিছুই যেখানে ডিজিটাইলাইজ হচ্ছে, সেখানে এটাই ফিউচার। কিছু ডিজিটাল প্রেসক্রিপশন সফটওয়ারঃ Zilsoft, Easy Rx, DIMS Rx ইত্যাদি। সার্চ করলে আরো পাবেন। সব গুলোই যদিও পেইড, কিন্তু ফ্রি প্রেসক্রিপশনও তৈরি করা যায় প্রতি মাসে নির্দিষ্ট সংখ্যক যেটা দিয়ে বুঝতে পারবেন কোনটা সুইটেবল আর ফ্লেক্সিবল আপনার চয়েস অনুযায়ী।

Doctor Rx:

ট্রিটমেন্ট প্রটোকল, গাইডলাইন, জিপি প্র্যাক্টিসের জন্য হেল্পফুল। পেইড এপ। রেকোমেন্ডেড না এখন। পরিচয়ের জন্য জাস্ট এড করে রাখা।

Medical Higher Studies

c

Fx580

PDF Gear

Seal

Youtube Revanced

Camscanner

vFlat

1DM+

Telegraph or Turbotel

6. এছাড়াও আছে -

Aroggo
MedEx Plus
Patient Aid
GP Guide

Best Softwares

Everything

Edge Browser (+ PDF Reader)

Foxit pdf editor

Telegram Desktop

Notepad++

Xournal++

Openboard

Rnote

MS Office

Flameshot

OBS Studio

VLC Player

Best Browser Extensions

Ublock Origin

Adguard

SponsorBlock For Youtube

Absolute Enable Right Click & Copy

Image Downloader - Imageye

Youtube Playback Speed Control

Best VPNs and DNS

Best Online Tools

HomeClassAI BookPracticeOthers