Guess The Case
Internship Guideline
InternshipIntern-PGGuideline

Internship Guideline

Oct 1, 2020
5 min read
13 views

সদ্য জয়েন করা ইন্টার্ন ডাক্তারদেরকে অনেক অনেক অভিনন্দন।

ইন্টার্নশীপ হল ডাক্তারি জীবনের প্রথম ধাপ । ইন্টার্নশীপের এই একটা বছর তোমার সারা জীবন মনে থাকবে। এই সময়েই প্রথমবারের মত তুমি নিজেকে ডাক্তার হিসেবে ফিল করবে।

নানা কারণে ইন্টার্নশীপ খুবই গুরুত্বপূর্ণ।

মেডিসিনে আমি শ্রদ্ধেয় কাহহার স্যারের ইন্টার্ন ছিলাম। জয়েনিং এর দিন স্যারের কাছে সিগনেচার নিতে গেলাম। স্যার সিগনেচার করে শীতল কন্ঠে বললেন, “ডাক্তারি জীবনের ফাউন্ডেশন হল ইন্টার্নশীপ। ফাউন্ডেশন যত শক্ত হবে তত উঁচুতে তুমি যেতে পারবে। রিমেম্বার ইট।”

স্যারের এই কথাটা পদে পদে বুঝতে পেরেছি ইন্টার্নশীপ শেষ করার পরে ।

ইন্টার্ন লগবুক :
কিছুদিনের মধ্যেই তোমরা ইন্টার্ন লগবুক হাতে পাবে । তোমাদের কাজের পরিধি ইন্টার্ন লগবুকে দেয়া আছে । এটা শিওরলি ফলো করবে।
ইন্টার্ন লগবুকে উল্লিখিত প্রতিটি ম্যানেজমেন্ট এবং প্রসিডিউর নিজ হাতে করবে। অবশ্যই নিজ হাতে।

এটিচিউড এবং সিনিয়রদের সাথে সম্পর্ক :
জয়েন করার প্রথম দিকে কিছুটা অসহায় বোধ হয়। একটা প্যারাসিটামল লিখতে গিয়েও হাত কাঁপে । মনে হয় ট্রিটমেন্ট তো কিছু পারি না। তুমি ইন্টার্ন, প্রথমে তোমাকে কিছু না পারলেও হবে। কিন্তু সবকিছু শেখার আগ্রহ তোমার থাকতে হবে।
ডাক্তারি থেকে শুরু করে নার্স, এমনকি ওটি বয়ের কাজও তোমাকে জানতে হবে ( আমি বলছি না কালকে গিয়ে ঝাড়ু দেয়া শুরু কর।) বাট সবার কাজ সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে। যেমন, ক্যানুলা করা, IM, IV, স্যালাইন দেয়া নার্সরা করলেও এগুলা তোমাকে অবশ্যই পারতে হবে।
সিনিয়রদের সাথে ভালো সম্পর্ক রাখবে, সে যে মেডিকেলেরই হোক না কেন। প্রতিটা রোগীর ফাইল ঘেটে দেখবে। কোন নতুন শব্দ/ Abbreviations পেলে জেনে নিবে। কোন ট্রিটমেন্ট, ইনভেস্টিগেশন কেন দেয়া হল জানবে।
যত পারো ফ্রেশ অর্ডার করবে । নিজস্ব খাতা বানাবে, যেখানে নিজের মত করে সব ট্রিটমেন্ট লিখে রাখবে ।

মেডিসিন :
মেডিসিন হল জিপি প্র‍্যাকটিসের মেরুদণ্ড। মেডিসিনে যত পারো ওয়ার্ড এ সময় দিবে।
এই বইগুলো সাথে থাকতে হবে :

  1. 1.
    Shamol Sir’s Intern guide / sheet
  2. 2.
    Oxford clinical handbook
  3. 3.
    Abdullah Sir’s long case

লগবুকে দেয়া প্রতিটা ডিজিজ নিজ হাতে ম্যানেজ করবে। এডমিশন ডে তে যত বেশি পারো প্যাশেন্ট রিসিভ করে ম্যানেজ করবে। সিনিয়রদের হেল্প নিয়ে নিজ হাতে এক্সামিনেশন করে ইনভেস্টিগেশন, ট্রিটমেন্ট দিবে। NG, Ascitic fluid aspiration, LP সহ সব প্রসিডিউর নিয়মমতো শিখবে। বার বার করবে।

মেডিসিন রোটেশন :
তোমার যেগুলা থাকুক না কেন, প্রতিটা ডিপার্টমেন্ট এ মাস্ট যাবে । ২/৩ দিন হলেও। কার্ডিওলজি, স্কিন ভিডি, সাইকিয়াট্রি, নেফ্রোলজির ম্যানেজমেন্ট খুব ভালোভাবে লাগবে। বাকি ডিপার্টমেন্টগুলোতেও এক্সপোজার থাকতে হবে। কোনটা কখন কাজে লাগে বলা যায় না। “এক্সপোজার” থাকাটা খুবই জরুরি।

পেডিয়াট্রিক্স:
যেখানেই যাও বাচ্চা প্যাশেন্ট পাবে । তাই, ইনডোর, আউটডোর সব ম্যানেজমেন্ট ডোজসহ কনফিডেন্টলি শিখতে হবে। সব ডোজ মুখস্ত করার দরকার নাই। কমনগুলো ভালোভাবে শিখতে হবে। এক্ষেত্রেও ইন্টার্ন লগবুক ফলো করবে।

সার্জারি :
লগবুকের সব ম্যানেজমেন্ট । কমন সব ওটি এসিস্ট। ইমারজেন্সি ওটি তে যত পারো এসিস্ট করবে। সিনিয়রদের রিকোয়েস্ট করে কিছু ছোট কেইস নিজে করবে। যেমন এবসেস ড্রেইন। সম্ভব হলে, এপেন্ডিসেকটমি। এসেপটিক ড্রেসিং এর নিয়ম শিখবা । প্রি এন্ড পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্ট, পোস্ট অপারেটিভ কম্পলিকেশন অত্যন্ত জরুরী।

আউটডোর ওটি :
এখানে কাজ করার এবং শেখার অনেক স্কোপ আছে। যখনই সময় পাবা চলে যাবে। সারকামসিশন, নেইল এভালশন, লাইপোমা এক্সিশন সহ অন্যান্য অপারেশন করবে এখানে।

ইমারজেন্সি এন্ড ক্যাজুয়াল্টি:
এইখানে যেমন কাজ করার সুযোগ, তেমনটা আর কোথাও নেই। দিনরাত ক্যাজুয়াল্টি তে পরে থাকবে। স্টিচ, টেন্ডন রিপেয়ার, প্লাস্টার থেকে শুরু করে সব করবে । অর্থোপেডিক্স এর ম্যানেজমেন্টও এখানে শিখতে পারবে।

ইএনটি এন্ড আই :
ইএনটির প্যাশেন্ট সংখ্যা কম না। আউটডোর ম্যানেজমেন্ট শিখতেই হবে। সেই সাথে টনসিলেকটমি/ DNS ওটি এসিস্ট। আই এ লগবুকের কমন ম্যানেজমেন্ট, আই ড্রপের ইউজ।

সার্জারি রোটেশন :
মিস করলে সাফার করতে হবে –

  1. 1.
    বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি (আমি না করে পস্তাচ্ছি)
  2. 2.
    ইউরোলজি
  3. 3.
    পেডিয়াট্রিক সার্জারি
  4. 4.
    নিউরো সার্জারি

থাকুক বা না থাকুক, এগুলো করতে হবে।

গাইনি এন্ড অবস:
আপাতদৃষ্টি তে বোরিং হলেও প্যাশেন্ট প্রচুর। যেসব জিনিস পারতেই হবে:

  1. 1.
    Eclapmsia, pre eclampsia Mx
  2. 2.
    NVD e episiotomy
  3. 3.
    CS 1st assist
  4. 4.
    GOPD
  5. 5.
    Family planning, Pregnant women Mx
  6. 6.
    APH, PPH

গাইনিতে ক্যানুলা করার অনেক সুযোগ। কমপক্ষে ৩০ টা ক্যানুলা করবে।

ট্যুরস এন্ড প্রোগ্রামস :
কোন ট্যুর মিস করবা না। বিভিন্ন ওষুধ কোম্পানির প্রোগ্রামে এটেন্ড করবে।
(আমি নিজে অবশ্য কোন ট্যুর পাই নাই। ব্যাড লাক 😖)

অন্যান্য :
এ সময়েই বিসিএস প্রিলির প্রিপারেশন নিয়ে ফেলাটা বুদ্ধিমানের কাজ হবে। যাদের পক্ষে সম্ভব হবে বিভিন্ন ওয়ার্ড প্লেইসমেন্টের সময় রিলেটেড ফাইনাল প্রফের গাইডগুলা রিভাইস দিতে পারো। তাহলে ক্লিনিক্যালি কো-রিলেট করা সহজ হবে।

কোভিড পরিস্থিতিতে মাথায় রাখতে হবে –
কোভিড প্যাশেন্ট নিয়ে ডিল করলে অবশ্যই কমপ্লিট পিপিই থাকতে হবে। নন- কোভিড প্যাশেন্ট দেখার সময় কমপক্ষে ভালো মানের মাস্ক, ফেইসশিল্ড এবং গ্লাভস থাকতেই হবে। হাসপাতালে ইউজ করা ড্রেস, জুতা কোনভাবেই বাসায় ব্যবহার করা যাবে না৷

Here is a list of procedures/operations u should do during internship:

  1. 1.
    NGT insertion
  2. 2.
    I/V, I/M, SC injection
  3. 3.
    Blood sugar measurement by glucometer
  4. 4.
    Catherizatization
  5. 5.
    IV Cannulation
  6. 6.
    Urine Combina (sugar, ketone body, protein etc. measurement)
  7. 7.
    Aspiration of Pleural & Peritonial fluid, Joint fluid + intra-articular injection
  8. 8.
    Lumbar puncture
  9. 9.
    DRE
  10. 10.
    Colostomy bag insertion
  11. 11.
    Drain tube off
  12. 12.
    Dressing
  13. 13.
    Stitch on/off
  14. 14.
    Appendisectomy operation (If possible)
  15. 15.
    D & C operation (If possible)
  16. 16.
    Normal vaginal delivery
  17. 17.
    Cesarean section operation (If possible)
  18. 18.
    Circumcision operation
  19. 19.
    Assisting 1 – 2 burr hole operation
  20. 20.
    CV line – if possible during anesthesia placement
  21. 21.
    Endo tracheal intubation – if possible during anesthesia placement.
  22. 22.
    Tendon repair
  23. 23.
    Nail avulsion
  24. 24.
    Excision of lipoma, cyst etc.

ইন্টার্নশীপ এর এক বছর তোমাকে একজন পরিপূর্ণ এবং কনফিডেন্ট চিকিৎসকে রূপান্তর করবে।
তোমাদের ইন্টার্ন যাত্রা আনন্দময় হোক!
ধন্যবাদ।
Dr. Farhan Anik
DMC K-67, 2009-10
36th BCS (Health)
MD Resident (Cardiology)
NICVD

HomeClassAI BookPracticeOthers